
আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী(দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে নিরাপত্তা জোরদার,পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বিজিবি।
গতকাল রবিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধীনাস্থ খানপুর বিওপি ও আমতলী বিওপির অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক পৃথক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল আটক করে।
আটককৃত চোরাচালানী মালামাল এর মধ্যে রয়েছে ২ হাজার ৪শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ২শত ৩৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ যাঁর আনুমানিক সিজার মূল্য ২লক্ষ ২৭ হাজার ৫৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান পিএসসি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ভারতীয় পুশইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিনিয়ত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসামি আটকসহ ভারতীয় মাদকদ্রব্য এবং বিভিন্ন চোরাচালানী আটক করা হচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.