
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখা রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করেছে। নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মনোয়ার হোসেন মিন্টু।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম (মুন্না) ও সদস্য সচিব মো. কামরুজ্জামান (কামু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. আসাদুজ্জামান সুমন, সহ-সভাপতি মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জাহেদী ও মো. সাইদুর রহমান আজাদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে খান মোহাম্মদ আইয়ুব ও মো. দেলোয়ার হোসেন দেলু খান দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত আংশিক কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্বের সমন্বয়ে রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল হবে এবং দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কমিটি ঘোষণার পর রুহিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা বিভিন্ন শুভেচ্ছাবার্তা প্রকাশ করছেন।
আরও পড়ুন চিরিরবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ বিতরণে- চেয়ারম্যান আব্দুল ওহাব
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.