
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর এলাকার ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ শিক্ষার্থীর নাম উম্মে তাফান্নুম ঐশিতা (১৪)।
তিনি চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মো. ইকবাল হোসেনের মেয়ে।পরিবারের সদস্যরা জানান, গত ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে ঐশিতা পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
তবে পরে জানা যায়, সে স্কুলে পৌঁছায়নি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সে আর বাড়িতেও ফিরে আসেনি।স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তারা দ্রুত ঐশিতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।ঐশিতার সন্ধান পেলে তার পিতা মো. ইকবাল হোসেনের মোবাইল নম্বর ০১৭২৮-১২৫৪৯৪-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট, ১৪ জাল জব্দ; আটক ৩৭ জেলে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.