মালিকুজ্জামান কাকা: চাঁচড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। কিছু দিন আগেও সব কিছু ছিল রমরমা। আজ ভালো নেই। না আছে ট্রাক্টর না কাজে আসা মানুষের ভীড়। মালিক আগের মতই সকালে আসছেন। রয়েছে কর্মচারীরাও।
কিন্তু পার্টি নেই। চাঁচড়া চাঁচড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক জানালেন,
এখানে রোটার, ভিটর, কাল্টিভেটর, ট্রলির যন্ত্রাংশ ক্রয় বিক্রয় করা হয়। কিন্তু পুলিশ ট্রাক্টর আসতে দিচ্ছে না বলে তার কারবারে চরম মন্দা। পালবাড়ি, মুড়ালি, উপশহরে হাইওয়ে পুলিশ ডিউটি করে। তারা ট্রাক্টর আসতে দেয় না।
নাম মোঃ জাহাঙ্গীর হোসেন। পিতা মৃত আমজাদ হোসেন, মাতা আঞ্জুমান বেগম। বাড়ি চাঁচড়া মধ্য পাড়া। প্রায় কিশোর বয়সে এই পেশা তার। কৃষি যন্ত্র হিসাবে চাঁচড়ায় গড়ে উঠেছিল ট্রাক্টর পার্টস ব্যবসা। প্রায় ২০ হাজার ট্রাক্টর বিভিন্ন কাজে সংস্কারে এখানে নিয়মিত আনা নেওয়া করতো ট্রাক্টর মালিকরা।
সময়ের হিসাবে ব্যবসা ১৬ বছর। কিন্তু কাজ কাম হঠাৎ করে। কমে যাওয়ার মূল কারন পুলিশের অসহযোগিতা। নাঙল ফলা ছাড়া ট্রাক্টর সড়কে চলাচল করতে না দেওয়ার কারণ জানেনা এসব ব্যাবসায়ী।
চাঁচড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জাহাঙ্গীর জানালেন, সংসারে চার সদস্য। ঋণ আছে। চালাতে হিমশিম খাচ্ছে। বছর দুই এই সমস্যা। কর্মচারী পাঁচজন। সাপ্তাহিক বেতন দিতে তীব্র সমস্যা হচ্ছে।
যশোর শহরের গাঁ ঘেঁষে চাঁচড়া মোড় গ্রামীণ ব্যাংকের সামনে তার ওয়ার্কশপটি। এখন বাজার মন্দা। । পুলিশ রাস্তায় ট্রাক্টর চলতে দেয় না। বাইরের গাড়ি আসতে দেয় না।
বরিশাল, নাভারণ, বেনাপোল, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরাসহ দূর দূরান্ত থেকে ট্রাক্টর আসতো বিনা বাঁধায় এইতো কদিন আগে। পালবাড়ি মোড়ে পুলিশের ঝামেলা বেশি। ফলে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, নড়াইলের গাড়ি আসতে পারছে না।
শুধু জাহাঙ্গীর একা নয়, তার মত প্রায় ২০০ ব্যাবসায়ী চরম দুশ্চিন্তায় পথে বসার জোগাড়। কর্মচারী নিয়ে মালিকদের খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে। দোকানদার এদের পণ্য বাকি দিতেও ভয় পাচ্ছে। কঠিন সমস্যায় ট্রাক্টর পার্টস ওয়ার্কশপ ও ব্যাবসায়ীরা। চাঁচড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পাঁচজন কর্মচারী।
প্রতি সপ্তাহে ওদের বেতন ভাতা দিতেই হবে। কাজ হোক না হোক সে বিবেচনা কে করে। চাঁচড়া ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি বাদল শেখ বলেন, ট্রাক্টর পার্টস ব্যাবসায় এখন বেজায় মন্দা। বাইরের বা এলাকার ট্রাক্টর চাঁচড়ায় আসতে পারছে না। ফলে ট্রাক্টর পার্টস ব্যাবসায়ীরা নাজুক পরিস্থিতিতে রয়েছেন।
আরও খবর : ইতিহাস ও ঐতিহ্যের ১২৬ বছর: সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.