
মোঃহোসন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
‘গণমাধ্যম সমাজের দর্পণ’—এই মন্তব্য করে ইসলামপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের বলেছেন, উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা অপরিহার্য।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ইউএনও বলেন, জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে গণমাধ্যম প্রশাসনকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগই জনকল্যাণ নিশ্চিত করবে।
সভায় প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক হাফিজ লিটন দৈনিক আজকের কাগজের প্রতিনিধঃ এম. কে.দোলন বিশ্বাস, নয়া দিগন্ত প্রতিনিধিঃ খাদেমুল হক বাবুল,পল্লীকন্ঠ প্রতিনিধঃ আব্দুস সামাদ, দৈনিক দিনকাল প্রতিনিধিঃ শহিদুল ইসলাম কাজল, দৈনিক নবচেতনা প্রতিনিধিঃ হোসেন শাহ ফকির, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধিঃ রফিকুল ইসলাম রঞ্জু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধিঃলিয়াকত হোসেন লায়ন, দৈনিক ইনকিলাব প্রতিনিধিঃফিরোজ খান লোহানী, দৈনিক যুগান্ত প্রতিনিধঃ রহিমা সুলতানা মুকুল,নাগরিক টেলিভিশনের প্রতিনিধিঃ আব্দুল্লাহ আল নোমান,দৈনিক সত্যের সন্ধানের প্রতিনিধিঃ এস. এম.হোসেন রানা, দৈনিক আমার সংবাদ প্রতিনিধিঃ রোকনুজ্জামান সবুজসহ সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বক্তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতি দেন।
নবাগত ইউএনও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়তে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
আরও পড়ুন চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.