
স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের আলীকদমে বনজ সম্পদ পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৮.১৯ ঘনফুট গর্জন কাঠসহ তিনটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ জুলাই) ভোরে আলীকদম উপজেলার ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে উপজেলা বন বিভাগের সহযোগিতায় ৫৭ বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনটি ট্রাকে অবৈধভাবে পরিবহন করা ৯৮.১৯ ঘনফুট গর্জন কাঠ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত কাঠ ও ট্রাকগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত এলাকায় বনজ সম্পদ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.