
গাইবান্ধা থেকে মো. আবু জাফর মন্ডল:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী মোছা. রাফিয়া আক্তার রুমা প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তার এ কৃতিত্বে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
রুমা সাদুল্লাপুর শিশু উদ্যান থেকে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। বর্তমানে সে আহম্মেদ উদ্দিন শাহ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
রুমার বাবা, সাদুল্লাপুরের ঠিকাদার মো. রাজু মিয়া বলেন, “মেয়ের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। তার সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, পরিবারের নিরবচ্ছিন্ন সহযোগিতা এবং মহান আল্লাহর অশেষ রহমত রয়েছে।” তিনি মেয়ের ভবিষ্যৎ সফল ও আলোকিত জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
রুমার শিক্ষকেরা জানান, ছোটবেলা থেকেই সে অত্যন্ত মেধাবী, অধ্যবসায়ী ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত পড়াশোনা এবং শেখার প্রতি গভীর আগ্রহই তাকে এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও সে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দুই বোনের মধ্যে রুমা ছোট। তার এ অর্জনে আত্মীয়-স্বজন, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, রাফিয়া আক্তার রুমা ভবিষ্যতেও তার মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সাদুল্লাপুর উপজেলা এবং গাইবান্ধা জেলার মুখ আরও উজ্জ্বল করবে।
আরও পড়ুন সীমান্তে কাঠ পাচারে বড় আঘাত, ৫৭ বিজিবির অভিযানে কোটি টাকার বনজ সম্পদ উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.