
নিজস্ব প্রতিবেদক, আমতলী (বরগুনা):
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৫২ নং পূর্ব চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন’-এর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলরুবা আক্তার রজনী। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উপদেষ্টা তানজিল সিকদার, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, অর্থ সম্পাদক আলামিন এবং সদস্য রাকিবসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয় প্রাঙ্গণকে বখাটে ও মাদকের কুপ্রভাব থেকে মুক্ত রাখার প্রত্যয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন মতামত ও চাহিদার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের খেলাধুলার সুযোগ বাড়াতে বিদ্যালয়ের জন্য একটি ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী প্রদানের আশ্বাস দেন।
সংগঠনের বক্তারা বলেন, "শিশুদের সঠিক শিক্ষা, নৈতিক বিকাশ, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমতলী উপজেলার প্রতিটি এলাকায় এ ধরনের মানবিক, শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।"
আরও পড়ুন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা-স্পীকার হাফিজ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.