রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মিডওয়াইফ নাসরিন জাহান নিলার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নবজাতকের স্বজনরা।স্বজনদের অভিযোগ, প্রসূতির প্রসবকালীন সময়ে দায়িত্বরত মিডওয়াইফ যথাযথ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় তদারকি করেননি। সময়মতো সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণে বিলম্ব হওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বজনরা বলেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিডওয়াইফ নাসরিন জাহান নিলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হলে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.