জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
সূত্র জানায়, রোববার (১২ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বন্যার্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (পিবিজিএম, বিজিবিএমএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (জি), উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গণি, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজালাল, ১ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু, হোয়াইক্যং ইউনিয়ন যুবদল নেতা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বেরই অংশ। সীমান্ত এলাকার মানুষের আস্থা ও সহযোগিতা বিজিবির শক্তি। ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”
ত্রাণ পেয়ে স্থানীয় বন্যার্ত পরিবারগুলো বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের সময়ে এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও খবর: রুহিয়ায় মরহুম সাদেকুল ইসলাম স্মরণে দিনব্যাপী ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.