
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সিংজোড়া গ্রামের বাসিন্দা মরহুম আইয়ুব আলী জাদুকরের স্ত্রী ও মোহাম্মদ স্বপনের মা ১০ (জুলাই) শুক্রবার রাত ৯ টার দিকে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
শুক্রবার রাতে অসুস্থ অবস্থায় তাঁকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পর তাঁকে মৃত ঘোষণা করেন।
মরহুমা ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
১১(জুলাই) শনিবার সকাল ৯ টায় সামাজিক কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফনে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তাঁর মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমিন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.