
স্টাফ রিপোর্টার
মোঃমোরশেদ আলম চৌধুরী
টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে ব্যাটালিয়নটি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত শত শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
শনিবার (১১ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবল বর্ষণ ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাহেদীর সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত ৫৭০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের জন্য নিয়মিত সহায়তা অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম ব্যাটালিয়ন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.