
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে। চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায়, উপজেলার ৩নম্বর ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট জোতরঘুপাড়া এলাকায় এ অভিযান পরিচালানা করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো.আইয়ুব হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি অভিযান-কারি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজনকে আঁটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী উপস্থিত ছিলেন। আটককৃতদের মধ্যে মুক্তা রায় (৪৫) ও মো. জীবন ইসলাম (২৪)কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া মো. মিশুক রায়হান (২৬)কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে একটি টাপেন্টাডল ট্যাবলেট ও একটি গ্যাস লাইটার জব্দ করা হয়েছে।
চিরিরবন্দর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন গোবিন্দগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত: মহাসড়কে নিরাপদ চলাচলে কার্যকর উদ্যোগের দাবি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.