
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ,আগামীর নিরাপত্তা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ জুলাই ২০২৬, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা,পিপিএম,প্রফেসর ড. মোঃ শোয়াইবুর রহমান,চেয়ারম্যান,
কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
জনাব মোঃ মোফাজ্জল হোসেন দুলাল,প্রশাসক, জেলা পরিষদ এবং ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত), দিনাজপুর। আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধুমাত্র সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণ,বৃক্ষরোপণ,প্লাস্টিকের ব্যবহার হ্রাস,দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব জীবনাচরণ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব। তিনি পরিবেশ রক্ষায় সকলকে সচেতন,দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
আরও পড়ুন ঠাকুরগাঁও হরিপুরে গলা সমান পানি পেরিয়ে মায়ের মর’দেহ কব’রস্থানে নিয়ে যাচ্ছেন সন্তান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.