নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ প্রধানমন্ত্রীর-উপহার
ধানের শীষ হাতে নীরব শুভেচ্ছা নিরাপত্তাকর্মী আব্দুস সালামকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের প্রতি মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সে প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই পথ দিয়ে অতিক্রম করার সময় হাতে ধানের শীষ নিয়ে নীরবে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। তাঁর এই আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তার খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন জনাব তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি তার শারীরিক অবস্থা, চিকিৎসা এবং পরিবারের খোঁজখবর নেওয়া হয়। আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট বলে জানা গেছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.