আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের বাসিন্দা খোকন সরদার দীর্ঘদিন ধরে পায়ের জটিল সমস্যায় ভুগছেন।
শারীরিক অসুস্থতার কারণে তিনি কোনো নিয়মিত কাজ করতে না পারায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। সম্প্রতি টানা বৃষ্টির কারণে তাদের ঘরের খাদ্যসামগ্রী শেষ হয়ে গেলে পরিবারটি চরম সংকটে পড়ে।
এমন পরিস্থিতির খবর পেয়ে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খোকন সরদারের পরিবারের জন্য এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়ায় স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের আহম্মেদ, অর্থ সম্পাদক আলামিন এবং সদস্য জুলহাস।
তারা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা সংগঠনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও পড়ুন টেকনাফ কক্সবাজার সড়কে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.