মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: "চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার উদ্যোগে মাদক ও ইভটিজিংবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান এবং মাদরাসার সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা ছামিউল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম ফকির, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হক সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এটি তরুণ প্রজন্মের সম্ভাবনাকে ধ্বংস করে জাতির ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দেয়। একইভাবে ইভটিজিং সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ।
তাই মাদক ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মানববন্ধনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন
আরও খবর: নলছিটিতে হত্যা মামলার আসামি জামিনে এসেই সাক্ষীদের হুমকি, থানায় জিডি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.