
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আব্দুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১।
র্যাব জানায়, মঙ্গলবার (৭ জুলাই) নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুলপাড়া (সোনামসজিদ স্থলবন্দর) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কবির এন্টারপ্রাইজ অফিসের পূর্ব পাশে ফাঁকা জায়গা থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত মো. আল আমিন ইসলাম ওরফে আলামিন (১৯)-কে আটক করা হয়। তিনি শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যপাড়া গ্রামের ফজলু মমিনের ছেলে। পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.