
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ চুক্তিবদ্ধের দাবিতে দিনাজপুরে টিসিবি ডিলার বাঁচাও আন্দোলনের মানববন্ধন
জেলা প্রশাসক এর তদন্ত রিপোর্ট অনুযায়ী অবিলম্বে ২০২৫ এর নবায়নযোগ্য ডিলারদের এবং ৩০জুন ২০২৬ মেয়াদ উত্তীর্ণ নবায়নযোগ্য ডিলারদের সাথে চুক্তিবদ্ধের দাবিতে দিনাজপুরে টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করে।
দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন,হটকারি সিদ্ধান্তের মাধ্যমে যাচাই-বাছাই না করে ডিলারশিপ বাদ দেওয়া হয়েছে। আমরা কোন কালোবাজারি,সিন্ডিকেট করি নাই। সরকারকে বদনাম করার জন্য কিছু কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে। দিনাজপুর জেলার ডিলারদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার এর কাছে আকুল আবেদন করছি,আমাদের এতগুলো পরিবারকে রক্ষার্থে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা তারেক রহমানের সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রয়েছে।
এ সময় বক্তব্য রাখেন,বিরল উপজেলা ডিলার মুস্তাকিম সরকার,আব্দুল হক আদু, বীরগঞ্জের সোহাগ,
দিনাজপুরের ইস্তেখার,বিরলের সাইফুল ইসলাম,নাসির উদ্দিন, আহসানুল হক হাসান,ফরহাদ শাহ,ফিরোজ আলী,রুবেল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন হ্নীলা উত্তর শাখা বিএনপির সাংগঠনিক ৬নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.