
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃদিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে আটক তিন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলার মদনাসাকো তাতীপাড়া এলাকার ধণেশ বর্মনের ছেলে আকাশ বর্মনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
একই এলাকার পুলেন চন্দ্র বর্মনের ছেলে বিকাশ চন্দ্র বর্মনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রাণনগর গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে মো. আলিম উদ্দিনকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। বীরগঞ্জ থানা পুলিশ জানায়,ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্ত তিনজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.