
কাহারোল(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৬ জুলাই সোমবার কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।র্যালির নেতৃত্ব দেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এম পি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।অন্যান্য দের বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক ও কাহারোল উপজেলা ইউ সি সি এ লিঃ এর সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফা আরমান আরা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। দিবসটি উদযাপনের মাধ্যমে গ্রামীণ উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আরও পড়ুন নকলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.