
মালিকুজ্জামান কাকা
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
শনিবার রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া এলাকার মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) ও বড় আঁচড়া মাঠপাড়া এলাকার আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে একটি বড় ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে হামিদপুর এলাকায় যশোর পৌরসভা ওয়েস্ট ট্রিটমেন্ট (জেপিডব্লিউটিপি) এর গেটের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি টয়োটা ব্র্যান্ডের এক্স করোলা (X Corolla) মডেলের প্রাইভেট কার সেখানে পৌঁছালে সেটি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ড কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন বক্স থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন সমাজ পরিবর্তনে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে-এ্যাডঃ শাহাদাৎ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.