
মালিকুজ্জামান কাকা
যবিপ্রবিতে প্রথম আইইইই আন্তর্জাতিক সম্মেলন।
একবিংশ শতাব্দীর ধারা মানব প্রযুক্তির উন্নয়ন
ভ্যাবলার মতই কথা তবু আদতে তা নয়
আরো গাড়ো সব কিছু তা নাকি এআই
বাংলা রং শরীর দারুণ ছবির রাজরানী
কে আবার আরে আমাদের পল্লীর বাণী
খাঁটি বাংলায় সুনাম ঐ কৃত্রিম বুদ্ধিমত্তা
ইতিহাসে বঙ্গ সন্তান দারুণ সফল ভোক্তা
সাফল্যর চূড়ায় তরুনের হ্যা অটোমেশন
জীবন মানবতা প্রতিষ্ঠায় ও সেনসেশন
ঘরের দুয়ারে আন্তর্জাতিক রোবোটিক্স
আরো বেশি প্রভাব হেথা ভিলেজ পলিটিক্স
সাধুর বিস্ময় কম্পিউটারে তৈরি মারে সিক্স
প্রকৃতির সুন্দরবনে বাঘ রাজের প্রাসাদ বাড়ি
টাচ মোবাইল ফোনে তোমার দর্শনে না আড়ি
আজ সংস্কৃতিতে এসেছে দীপ্ত স্মার্ট প্রযুক্তি
বাংলা ভাষা বাঙালিতে আগ্রহ বিশ্ব ভক্তি
আঙিনায় বিশ্ব হাজির যা পন্ডিতের উক্তি
এবার আয়োজন গুরু পাঠশালা যবিপ্রবি
চায়ের দোকানে বসে সমালোচক খায় খাবি
সাধু হ্যা তবু খুশি হবে বা মানুসিক তিনি পাপী
খুলছে এবার মাটি মা আধুনিক গল্পের ঝাঁপি
কাকু দেন তাল মন্দ কি কাজ নিশ্চয় ও হেব্বি
শিক্ষক গুণীজন পড়ে পড়ে করেন দায়িত্ব রেকি
এই শোন তোমায় বলি তুমি কিন্তু দিওনা ফাঁকি
মানতেই হবে হেথা প্রবল সম্ভাবনা দিচ্ছে উঁকি
এবার কমবে প্রকৃতির ঝড় ঝঞ্ঝাট নাশ ঝুঁকি
শিক্ষা সর্বাঙ্গে তাই রাখাল বলেন আমি খুশি
স্বগৌরবে পাশাপাশি মানবতায় একসাথে বসি
অক্সিজেন ফান্ড গাছ তলায় প্রত্যয়ী উন্নয়ন
সবুজ টিকিয়ে রাখো সত্য জীবনের প্রয়োজন
নির্মল শ্বাস প্রশ্বাস নিশ্চিতে দীর্ঘ মেয়াদি বনায়ন
মানুষের কল্যাণ প্রতিষ্ঠায় হোক বিজ্ঞান প্রণয়ন
জীবন মানবতার উন্নতি নিশ্চয় সর্ব আয়োজন
শিক্ষা JUST আরএএআইসিওএন ২০২৬ সম্মেলন
সফল নিশ্চয় সেথা বাঙালি শিক্ষার্থী মেধা সু নয়ন।
প্রথমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজন হতে যাচ্ছে ৫ম আইইইই আন্তর্জাতিক রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস (RAAICON 2026) সম্মেলন।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ সশরীরে ও অনলাইন উভয় মাধ্যমের এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনের যৌথ আয়োজক আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি (RAS) বাংলাদেশ চ্যাপ্টার।
সম্মেলনটি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), অটোমেশন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আয়োজকরা জানান, সম্মেলনে রোবট নকশা, রোবটের গতিবিদ্যা, মেশিন লার্নিং, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্বয়ংচালিত যানবাহন, বায়ো-রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, স্মার্ট হোম অটোমেশন, টেকসই প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটির সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন সুযোগ থাকবে। গৃহীত গবেষণাপত্রগুলো আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশের জন্য বিবেচিত হবে।
সম্মেলনের কনফারেন্স চেয়ার এবং যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আইইইই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ধরনের আয়োজন দেশি-বিদেশি গবেষকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, নতুন গবেষণা বিনিময় এবং প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করবে।
এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ট্রাভেল গ্রান্ট, সেরা গবেষণাপত্র এবং সেরা উপস্থাপনা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
সম্মেলনে গবেষণাপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৮ জুলাই। গ্রহণযোগ্য গবেষণাপত্রের তালিকা প্রকাশ করা হবে ১৮ আগস্ট। চূড়ান্ত (ক্যামেরা-রেডি) গবেষণাপত্র জমা এবং লেখক নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট।
আরও পড়ুন চিরিরবন্দরে ৪২টি-নিবন্ধিত প্রতিষ্ঠানকে চেক বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.