
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন।
কর্মজীবনে তিনি চট্টগ্রাম ইপিজেডে শ্রীলঙ্কান মালিকানাধীন হাইদ্রামানী গ্রুপের ক্যানপার্ক-রিজেন্সি প্রতিষ্ঠানে দীর্ঘ ১০ বছর ধরে কর্মরত রয়েছেন।
সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের আজীবন সদস্য। এছাড়া চিটাগং ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি, সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা, পশ্চিম ডলু ফুটবল একাডেমির উপদেষ্টা, চকবাজার ব্লাড ডোনারস ক্লাবের উপদেষ্টা, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির সাবেক সভাপতি, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পাবলিক রিলেশন সমন্বয়ক, ইখওয়ানুল মুসলিমীন (সামাজিক সংগঠন)-এর সাংগঠনিক সম্পাদক এবং শাহ্ পারওয়াল এবতেদায়ী মাদ্রাসার অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি গিয়াস উদ্দিন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চার বিকাশ এবং সময়োপযোগী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ দায়িত্বে মনোনীত করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.