
কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্না রায় দাস ৩ জুলাই শুক্রবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী রুক্মিণী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি মন্দিরের ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন এবং এর ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে তিনি সৌজন্য মতবিনিময়ও করেন।
মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মঞ্জুরুল ইসলাম। এ সময় উভয় নেতা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান এবং ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
পরিদর্শন শেষে অপর্না রায় দাস কান্তজিউ মন্দিরের নান্দনিক স্থাপত্য ও সমৃদ্ধ ঐতিহ্যের প্রশংসা করেন এবং দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন নীলফামারীতে প্রধানমন্ত্রীকে নিয়ে‘আপত্তিকর’মন্তব্য করায় প্রধান শিক্ষক বরখাস্ত,,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.