
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন আবু বক্কর। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বকশীগঞ্জ ডাক বিভাগের কর্মচারীদের
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.