
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ ধাপে ধাপে এগিয়ে যেতে হয় পরীক্ষার মাধ্যমে,স্বপ্নের দোরগোড়ায় এক লাখ ১৩ হাজার প্রাণ আজ শুরু দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা
দিনাজপুর: দীর্ঘ প্রস্তুতি,অগণিত প্রত্যাশা আর ভবিষ্যতের স্বপ্নকে সঙ্গে নিয়ে আজ (২ জুলাই) শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা।
রংপুর বিভাগের আটটি জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার ৬৬৫টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী ২১৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে এ পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো.বোরহান উদ্দিন জানান,এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৪৩৬ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৪৩ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ৪ হাজার ৬০৭ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে যা উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণের ইতিবাচক অগ্রযাত্রার প্রতিচ্ছবি।
মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৩ হাজার ১৭৬ জন, জিপিএ উন্নয়ন ৬৭০ জন,অনিয়মিত ২৯ হাজার ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন। বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগে ২৭ হাজার ৩৮ জন,মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এছাড়া এক বিষয়ে ১৯ হাজার ৭৩৬ জন,দুই বিষয়ে ৫ হাজার ৮০০ জন এবং সব বিষয়ে ৮৭ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষাকে সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট প্রশাসন,কেন্দ্র সচিব,শিক্ষক,আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন,যাতে প্রতিটি পরীক্ষার্থী নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারে।
আরও পড়ুন বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.