
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ২৪ প্রহরব্যাপী: নামসংকীর্তন ও পদাবলীর উদ্বোধন করা হয়। শহরের গুঞ্জাবাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ২৪ প্রহরব্যাপী (৩ দিন) নামসংকীর্তন ও পদাবলীর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ৮টায়, গুঞ্জাবাড়ি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এই ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামসংকীর্তনের উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে কেউ সংখ্যালঘু নয়;আমাদের জাতিসত্তা এক এবং আমাদের একটাই পরিচয়-আমরা বাংলাদেশী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ভিন্ন হলেও এদেশের প্রতিটি নাগরিকের মূল পরিচয় একই সুতোয় গাঁথা।" তিনি আরো বলেন বর্তমান প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানহ সব জাতির সমান অধিকার। ধর্মীয় মূল্যবোধের দোহাই দিয়ে কেউ জাতিগত ভেদাভেদ সৃষ্টি করতে পারবেনা। সবার একটাই পরিচয় হবে, তা হলো আমরা বাংলাদেশী। ইতি পূর্বে এমপি মন্দিরের জন্য পাঁচ লক্ষ টাকা অনুদান ঘোষণা করলেও নতুন করে মন্দিরের চারিদিকে বাউন্ডারি ওয়াল, প্রধান ফটক ও দুটি টয়লেটের ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন। গুঞ্জাবাড়ি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির ও হরিসভা কমিটির সভাপতি পুলক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ মোস্তফা কামাল মিলন,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর দিনাজপুর জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, যুগ্ম আহ্বায়ক দোলন মন্ডল গুঞ্জাবাড়ি জুবলি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বুনু বিশ্বাস , গুঞ্জাবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক আকাশ সিংহ, সদস্য জয় নাগ,রনি,নয়নসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ। তিন দিনব্যাপী এই আয়োজনে ধর্মীয় আচার-
অনুষ্ঠান,নামসংকীর্তন এবং ভক্তিগীতি পরিবেশনার মধ্য দিয়ে গুঞ্জাবাড়ি হরিসভা এলাকা মুখরিত হয়ে উঠে। ভক্তদের অংশগ্রহণে পুরো মন্দির প্রাঙ্গণে এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আরও পড়ুন ইসলামপুর এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও নাজমুল হুসাইন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.