
কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে পরিচিত করা, পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সৃজনশীল প্রতিভার বিকাশের লক্ষ্যে কাহারোলের শ্যামলবাংলা স্কুলে ২১ প্রকার ফল নিয়ে বর্ণাঢ্য ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে ১ জুলাই বুধবার আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল আকর্ষণীয়ভাবে সাজিয়ে প্রদর্শন করে। প্রতিটি স্টলে ফলের পুষ্টিগুণ, ঔষধি গুণাবলি এবং স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক মোঃ জাকিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের বইয়ের পাঠের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অপুষ্টি দূরীকরণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মেলা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সেরা স্টল নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়। শ্যামলবাংলা স্কুলের প্রিন্সিপাল মোঃ খালেকুজ্জামান সুমন জানান, শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.