
মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক নির্ধারিত পরীক্ষা কেন্দ্রসমূহের পরিবেশ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে তদারকি করতে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে ইউএনও নাজমুল হুসাইন কেন্দ্রগুলোর পরীক্ষা কক্ষ, পরীক্ষার্থীদের উপস্থিতি, আসন বিন্যাস এবং কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সচিব ও দায়িত্বরত পরিদর্শকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন বলেন, "শিক্ষার্থীদের সুন্দর ও বিঘ্নহীন পরিবেশে পরীক্ষা দেওয়া নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সম্পূর্ণ সজাগ রয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।"
পরিদর্শনকালে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিববৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার ইসলামপুর উপজেলায় ইসলামপুর সরকারি কলেজ, এম.এ সামাদ পারভেজ মেমোরিয়াল ডিগ্রী কলেজ, গুঠাইল স্কুল এন্ড কলেজ, ৪নং চর হাইস্কুল এন্ড কলেজ, বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ, রাশেদ মোশাররফ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, আফরোজা ফরিদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ এবং ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসাসহ মোট ৮টি নির্ধারিত কেন্দ্রে এইচএসসি, আলিম ও কারিগরি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের-বৃক্ষরোপনে প্রশাসক মোফাজ্জল-দুলাল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.