নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসের ভেতরে প্রতি মাসে প্রায় চার লাখ টাকার বেশি সিগারেট বিক্রি হয়।
বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলের বিভিন্ন ক্যান্টিনে গোপন সংবাদের ভিত্তিতে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। চারটি ছেলেদের হলের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের রনি ক্যান্টিনে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকার সিগারেট বিক্রি হয়। মাস শেষে এ হিসাব দাঁড়ায় প্রায় দেড় লাখ টাকা।
আরেক হল বিজয় চব্বিশ হলের জহিরুল ক্যান্টিনেও প্রায় একই চিত্র। ক্যান্টিন মালিক জহিরুল জানান,প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকার সিগারেট বিক্রি হয়,যা মাসে এক লাখ টাকার ওপরে পৌঁছায়।
তুলনামূলক ছোট শহীদ আবরার ফাহাদ হলে জনি ক্যান্টিনে প্রতিদিন প্রায় ৩ হাজার টাকার ওপরে সিগারেট বিক্রি হয়। মাস শেষে এ অঙ্ক দাঁড়ায় লাখ টাকার কাছাকাছি। আরেক হল শহীদ নুর হোসেন হলের ক্যান্টিন না থাকায় বিক্রি হয় না সিগারেট। ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট বাজারে বিভিন্ন ছোট বড় দোকান ও টং ঘর মিলিয়ে মাসে অন্তত দশ লাখ টাকার সিগারেট বিক্রি হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও আসে পাশে এভাবে বিপুল পরিমাণ সিগারেট বিক্রি হওয়া শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এছাড়াও বাংলাদেশে বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন,২০০৫ এবং এর পরবর্তী সংশোধনী অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশেপাশে সিগারেট বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
একই সঙ্গে পাবলিক স্থানে ধূমপান করলে সর্বোচ্চ-২,০০০ টাকা জরিমানা হতে পারে। অপ্রাপ্তবয়স্কদের কাছে বিক্রি আইনত অপরাধ এবং ই-সিগারেট বা ভ্যাপ বিক্রি করলে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা হতে পারে। এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.নওশের ওয়ান বলেন,বিষয়টি আসলেই এলার্মিং,এটা নিয়ে আমরাও উদ্বিগ্ন।
আমরা শিক্ষার্থীদের সবসময় নিরুতসাহিত করি। ধূমপান শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক। ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ক্যাম্পাসের অভ্যন্তরে ধূমপান জাতীয় দ্রব্য বিক্রি বন্ধের ব্যাপারে তিনি বলেন,আমরা আলোচনা করে ক্যাম্পাসের অভ্যন্তরে সিগারেট বিক্রি বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নিবো।
কিন্তু, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ,মদ এবং সিগারেট দুইটিই মাদক। মদ নিষিদ্ধ হলে সিগারেট কেন-নিষিদ্ধ হবেনা?
যে মদ খায় বা পান করে ক্ষতি শুধু তার নিজের হয়,কিন্তু সিগারেট যে পান করে নিজের পাশাপাশি অন্যের বেশি ক্ষতি করে।অতএব,সিগারেট খোরদের আগে বিচার করা উচিত।
আরও খবর: পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.