নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ চিরিরবন্দরে ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি।
১লা জুলাই বুধবার সকাল ১০ টায় আমতলী এলাকায় ২০২৫-২০২৬ অর্থবছরে শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি জিআর (গ্র্যাটুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জিআর চাল তুলে দেন এবং বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণের নির্দেশনা দেন। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহামুদুন্নবী,স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারের এ মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় পাশে থাকার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন গুনী ও যোগ্যদের মূল্যায়ন করলে সমাজ আলোকিত হবে- রাউজানে বিদায় সংবর্ধনায় মোঃ কামাল মিয়া
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.