
মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :
জামালপুর সরিষাবাড়ীতে এক গরীব কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা ।
তথ্যসূত্রে জানা যায় , উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামের মৃত হযরত আলী শেখের ছেলে আব্দুর রাজ্জাক নিখিল এর বসতবাড়ি সংলগ্ন পুকুরে গতকাল সোমবার রাত আনুমানিক ১ টার সময় কে বা কাহারা ঢিল দিয়ে পুকুরে কি যেন ফেলে যায় পরের দিন সকালে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের পুকুরে থাকা সকল মাছ মরে পুকুরের উপরে ভেসে
ওঠে । এ বিষয়ে লিখিল আরো বলেন আমি একজন গরিব মানুষ পূর্বেও কে বা কাহারা আমার অটো ভ্যান চুরি করে নিয়ে গেছে , বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েও বিভিন্ন হয়রানি ও নানান জটিলতার শিকার হয়েছি , সর্বশেষ জমানো টাকা দিয়ে পুকুরে মাছ ছেড়ে দিয়েছিলাম তাও আবার মানুষ রাতের অন্ধকারে বিষ দিয়ে মেরে ফেলল এ বিষয়ে আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ বিচার আশা করি ।
এছাড়াও উক্ত গ্রামের বাহাদুর শেখের ছেলে আব্দুল বারেক , নওশেদ আলী শেখের ছেলে আকতার , মোহাম্মদ আলীর ছেলে জয়নাল , ভুক্তভোগীর স্ত্রী নাসিমা ও সাবেক ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ কামাল মিয়া উক্ত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উক্ত ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবি করেন ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হাসান বলেন , ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব ।
আরও পড়ুন কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে ছয়জনকে হত্যার ঘটনায়: জাসদ-সভাপতি ইনুকে ১০ বছরের কারাদণ্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.