
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ড্যাবের মহাসচিব
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন রিচার্স ইনস্টিটিউট এন্ড হাসপাতাল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল দুপুরে তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটে পৌঁছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ,যুগ্ম সম্পাদক আবু তাহের আবু,যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া,ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় ড্যাব মহাসচিব জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিসিইউ, আইসিইউ,অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবারমান, রোগীদের সুযোগ-সুবিধা ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ডা.মো.জহিরুল ইসলাম শাকিল বলেন,জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কার্যক্রম পরিচালনা করার আহবান জানান। তিনি বলেন,চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিকিৎসাখাতে দক্ষতা, স্বচ্ছতা ও সেবার মান বজায় রাখার মাধ্যমে জনগণের আস্থা আরও বৃদ্ধি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। পরিদর্শনকালে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.সেখ সাদেক আলী,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো.গোলাম রসুল রাখি, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা. এফএম মোস্তফা সরকারসহ ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.