ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার ২৯ জুন বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ এ সহায়তা প্রদান করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন অর্থ সহায়তা প্রদানের আয়োজন করে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাতে নগদ অর্থ তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার এতে সভাপতিত্ব করেন। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ বক্তব্য রাখেন। গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক দোকান পুড়ে যায়।
আরও খবর: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.