
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে-২০২৬ ব্যাচের আইনজীবীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনাজপুরে ২০২৬ ব্যাচের আইনজীবীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের আয়োজনে এই আইনজীবী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
রোববার (২৮ জুন ২০২৬) বিকেল ৬টায় শহরের একটি রেস্টুরেন্টে আইনজীবী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলী,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান,সহ-সভাপতি সিরাজুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন,মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ মাহদী ইসলাম ডন, মোঃ হেলাল,মোঃ আজিজুর রহমান লাওসার,মোঃ রায়হান আলী সরকার,মোঃ ফরহাদ খলিল, মোঃ শামিম রেজা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০২৬ ব্যাচের আইনজীবী মোছাঃ রাবেয়া খাতুন রানু ও মোঃ রুহুল আমিন। প্রথমে অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারি আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সব শেষে কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.