মাসুদ রানা জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির একজন অসুস্থ বীমা গ্রাহকের চিকিৎসা সহায়তার জন্য ১৬,২০০ টাকার চেক প্রদান করেন।
পোগলদিঘা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মোনার পাড়া গ্রামের মোছাঃ স্বর্ণা খাতুন (২৪) বীমাগ্রহককে বেষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স পক্ষ থেকে চিকিৎসা সহায়তার জন্য স্বাস্থ্য বীমা দাবির ১৬,২০০ টাকার চেক প্রদান করা হয়।
স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানটি দিগপাইত জোন ইনচার্জ মোঃ মোমিনুল ইসলাম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেইনার বেষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ জামিল উদ্দিন মিন্টু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি ডিরেক্টর বেষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ আমিনুল ইসলাম হাসান,বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজল মাহমুদ,ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাইমুল হাসান শাকিল।
বেষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ইউনিট ম্যানেজার মোছাঃ মারুফা ইয়াসমিন, ইউনিট ম্যানেজার মোছাঃ রেনুয়ারা বেগম,ইউনিট ম্যানেজার হুমায়ুন আজাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোমিনুল ইসলাম মুন্না।
আলোচনা সভার পরে প্রধান অতিথি চিকিৎসা সহায়তার চেকটি অসুস্থ বীমাকারি মোছাঃ স্বর্ণা খাতুনের হাতে চেক তুলে দেন। চিকিৎসা সহায়তার
চেকটি পেয় অসুস্থ স্বর্ণা খাতুন বলেন আমার এই দুঃসময়ে বেস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি আমার পাশে দাঁড়ানোর জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা ও শুভকামনা জানাই।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.