মাসুদ রানা জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর চাচা সুমন শেখ বলেন, গত ২১ শে মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আমার ভাতিজীকে নাহিদ ও তাদের সঙ্গীরা জোরপূর্বক ভাবে ভাটারা বাজারের উত্তরপার্শ্বে বিলপাড় নামক স্থানে নির্জন ঘরে নিয়ে যায়।
পরে নাহিদ আমার ভাতিজীকে জোরপূর্বক ভাবে, ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। পরে তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে নিকাহ নামায় স্বাক্ষর নেয়। স্বাক্ষর নেওয়ার পর নাহিদ শিমলা বাজার ইস্পাহানী আবাসিক এলাকাতে ভাড়াকৃত বাসার একটি কক্ষে আটকে রাখে।
পরে নাহিদ আমার ভাতিজীকে তার ইচ্ছার বিরুদ্ধে টানা ২ দিন একাধিকবার ধর্ষন করে উক্ত বিষয়ে কাওকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে আমাদের বাড়ীর পাশে ফেলে যায়। বিষয়টি জানার পর মেয়ের মা রোখসানা বাদী হয়ে ২৫ মে সরিষাবাড়ী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর থেকে নাহিদসহ তাদের লোকজন আমাদেরকে বিভিন্নভাবে মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করাসহ প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছে। আমার ভীতিজীকে ধর্ষণকারী নাহিদসহ সকল আসামীদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.