
রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন (৭০) উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত অনিস মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে যান জয়নাল আবেদীন। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলারসংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোর এলাকার বাগানে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি।
শনিবার সকালে স্বজনরা বন বিভাগকে তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পরে বন বিভাগের সদস্য এবং দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইআরটি (ইলিফ্যান্ট রেসপন্স টিম) যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। একপর্যায়ে দুপুরে বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নাল আবেদীনের মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, “নিখোঁজের খবর পাওয়ার পরপরই আমরা তল্লাশি অভিযান শুরু করি। পরে বাগিচাটিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আরও পড়ুন শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.