নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট।
চোরাচালান,মাদক,মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃ সীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ জুন ২০২৬,রাত ০৩টা ১০ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বাশালগাঁও বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৫১/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তোররাগ্রাম নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,০১টি মোবাইল ফোন এবং ০২টি সিমকার্ড আটক করা হয়ঃ মোঃ হৃদয় হোসেন (৩০), পিতা-মৃত মাফুজ আলম,গ্রাম-মিনাপুর,
পোস্ট-হরিপুর,থানা-হরিপুর,
জেলা-ঠাকুরগাঁও।
আটককৃত আসামীকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,মোবাইলফোন এবং সিমকার্ডসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান,দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
আরও খবর: মাদ্রাসার দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, এলাকাবাসির ভিক্ষোভ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.