
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার গেটসংলগ্ন ডাস্টবিনে তীব্র দুর্গন্ধ,দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা
দিনাজপুরের শহরে বালুবাড়ীতে অবস্থিত দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার প্রধান ফটকের পাশে স্থাপিত ডাস্টবিনে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে থাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মাদ্রাসার শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক এবং প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ে ডাস্টবিনের বর্জ্য অপসারণ না হওয়ায় ময়লা উপচে রাস্তায় পড়ছে। পচনশীল বর্জ্য থেকে সৃষ্টি হওয়া দুর্গন্ধে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। বিশেষ করে মাদ্রাসার ছাত্রীদের জন্য পরিস্থিতি আরও বেশি অসহনীয় হয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে তারা মাঠে স্বাভাবিকভাবে খেলাধুলা,শরীরচর্চা কিংবা অন্যান্য শিক্ষা-সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না।
এছাড়া ডাস্টবিনের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনার কারণে মাছি-মশার উপদ্রবও বেড়েছে। এতে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে,শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথের পাশে এমন নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার জন্য অত্যন্ত ক্ষতিকর।
প্রতিদিন শত শত পথচারী ও যানবাহন এ সড়ক ব্যবহার করলেও দুর্গন্ধের কারণে অনেককে নাক চেপে চলাচল করতে হচ্ছে। রাস্তায় ময়লা-আবর্জনা পড়ে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি সৌন্দর্যও নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দা,অভিভাবক ও সচেতন নাগরিকরা দ্রুত ডাস্টবিনের বর্জ্য অপসারণ,নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি রাস্তায় যেন কেউ অবাধে ময়লা ফেলতে না পারে, সে বিষয়েও কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন জেলা প্রশাসক মহোদয়ের কাছে।
আরও পড়ুন চিরিরবন্দরে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের সেলাই মেশিন বিতরণে-নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.