
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে নদীতে ডুবে প্রাণ গেলো ৩ নারীর পার্বতীপুর উপজেলার কালনদীতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যান
জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে পানিতে ডুবে তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার।
নিহতরা হলেন-
আকলিমা খাতুন (১৫), দুলালী খাতুন (২৪) ও সুরভী (১৪)। তাদের বাড়ি উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে। আকলিমা খাতুন বিবাহিত ছিলেন এবং তিনি তৌহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালনদীর একটি অংশে তিনজন পানিতে নামেন। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিলেও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হলে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়,এঘটনাটিকে কেন্দ্র করে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন যশোরে বিএনপি অফিস ভাঙচুর মামলা বিপুল-হাজী সুমনসহ আসামি ৩৯ আলীগ নেতা কর্মী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.