
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় বড় মসজিদ সংলগ্ন গোলচত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ফোরামের সদস্য সচিব আব্দুল মাজেদ, মুফতি আল আমিন বিন হোসাইন, মাওলানা এনামুল হাফিজ, হাফিজ মানসুর, আবুল বাশার, জহুরুল হক সরকার, মনিরুজ্জামান সবুজ, মুফতি ইদরিস আলী, মুফতি আব্দুল আজিজ, মওদুদ আহমেদ, আবু সাইদ ও মুনতাকিনুজ্জামানসহ অনেকে।
বক্তারা বলেন, পলাশবাড়ীতে নির্মিত রামমন্দিরের বাইরে রামমূর্তি স্থাপন করা হয়েছে, যা নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। একইসঙ্গে তারা ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ ভাঙচুর ও ধর্মীয় স্বাধীনতায় বাধার অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান এবং এসব বন্ধের দাবি করেন।
সমাবেশের আগে বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল এসে এতে যোগ দেয়। পরে একটি বড় বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে পলাশবাড়ীতে অসাম্প্রদায়িক সচেতন নাগরিক সমাজও চৌরাস্তা মোড়ে পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।
আরও পড়ুন দিনাজপুরে জেলা শিল্পকলা একাডেমি ভবনে শিক্ষা মন্ত্রী ড:এহছানুল হক মিলন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.