
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের রান্নাঘরের পাশ থেকে রুমন রহমান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার অডিটোরিয়ামের লোকজন খরব দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রুমন রহমান দিনাজপুর রাজবাড়ি এলাকার মৃত তৈবুর রহমানের ছেলে। তবে তাদের পুরাতন বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন। এটি হত্যাকান্ড কিনা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.