রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ বেপারীপাড়া ও বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৮০০ ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকুর দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
অভিযানকালে দক্ষিণ বেপারীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৮০০ ফুট পাইপ অপসারণ করে ধ্বংস করা হয়।
এদিকে একই দিনে বিকালে বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া এলাকায় ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকুর দুটি ব্যাটারি জব্দ করা হয়। অভিযানে বকশীগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “পরিবেশ রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.