
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুর সদর উপজেলায় ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। দিনাজপুর সদর উপজেলায় ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার সকাল ছয়টায় উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতাড়া মনিপুর সীমান্তের শালকি ডুয়াপাড়া পাথার দিয়ে আসার সময় স্থানীয়দের সহযোগিতায় আনসার সদস্যরা তাদেরকে আটক করেছেন। বর্তমানে আটককৃতদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। আটককৃতরা হলেন জাহানারা বেগম (৪৪) এবং আকুব্বর মোল্যা (৫১)। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।
আটক অপর দুইজনের নাম বোরহান ও রমজান। তাদের বাড়ী নড়াইল জেলার কালিয়া মির্জাপুর এলাকায়। শংকরপুর ইউপি সদস্য পঙ্কজ বসাক জানান, বুধবার ভোরে ওই চারজনকে ভারতীয় সীমান্ত এলাকা শংকরপুর ইউনিয়নের বনতাড়া মনিপুরে ফসলি জমিতে ঘোরােফেরা করছিল। স্থানীয়রা তাদেরকে আটক করেন। খবর পেয়ে ডিউটিরত আনসার সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিক কথাবার্তায় জানা যায়,দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করছিল। এ সময় তাদের কাছে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে জানতে পারি তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া মির্জাপুর এলাকায় বলে জানা যায়।
তারা একই পরিবারের সদস্য। এ বিষয়ে দিনাজপুর-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামান বলেন,সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় স্থানীয়দের হাতে চারজন আটক রয়েছেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আমাদের একটি প্রতিনিধি দল কাজ করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকদিন আগে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানা ওসি-বলেন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
আরও পড়ুন চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.