
মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সি,এম আইযুব বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধের বিকাশ, শৃঙ্খলা রক্ষা এবং বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।
শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাসুমা বেগম, সহকারী শিক্ষিকা মনসুরা তারমিন সোনালী প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে জোড় দিয়ে, নৈতিক মূল্যবোধের বিকাশ, শৃংখলা রক্ষা এবং বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমকে বিভাগে আরও গতিশীল করা যায় এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিবৃন্দ। এছাড়াও মাদক ও বাল্যবিবাহের ভয়াবহ দিক তুলে ধরে সকলকে তা থেকে মুক্ত রাখার ব্যাপারে আহবান জানান অতিথিগণ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.