
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের। বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এবং যোগাযোগ সহজ করতে ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে ইরান। জাতীয় সংসদ ভবনে মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এই আগ্রহ প্রকাশ করেন।
তিনি দুই দেশের পর্যটন ও ব্যবসা প্রসারে এবং বাংলাদেশ ও ইরানের বর্তমান বাণিজ্য আগামীতে ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল,ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী আমদানি এবং বাংলাদেশ থেকে বিশ্বমানের তৈরি পোশাক রপ্তানির বিষয়ে আলোচনা হয়। এই উদ্যোগ সফল হলে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
আরও পড়ুন নলকুপের পানি বিষক্রিয়ায় ৩২শিক্ষার্থী অসুস্থ,২ জনের অবস্থা আশংকাজনক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.