নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে গভীর রাতে অনুপ্রবেশ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনাটি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কাউয়ার চর গ্রামে ২২ জুন সোমবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী শেফালী খাতুন বাড়িতে একা অবস্থান করছিলেন। গভীর রাতে তার শয়নঘরের টিনের চালে ঢিলের শব্দ শুনে তিনি আতঙ্কিত হয়ে দরজা খুলে বাইরে বের হন। এ সময় তিনি দেখতে পান একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন সেখানে অবস্থান করছেন।
অভিযোগে বলা হয়, জাকির হোসেন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে শেফালী খাতুনকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শেফালী খাতুন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা জাকির হোসেনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে রৌমারী থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে রৌমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেনকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এবং মামলা দায়েরের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ধর্ষণচেষ্টা একটি গুরুতর অভিযোগ। অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনগতভাবে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে বিবেচিত হন না। তদন্ত ও আদালতের রায়ের ভিত্তিতেই বিষয়টির চূড়ান্ত সত্যতা নির্ধারিত হবে।
আরও খবর: ভূরুঙ্গামারীতে কথিত সাংবাদিকের শাস্তির দাবিতে মানববন্ধন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.