
মো: সাইদুর রহমান (রুবেল মোল্লা): ধামরাই উপজেলা (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ফারদিন (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার তানভীর নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহতের পিতা বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২২ জুন) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান। অভিযুক্ত তানভীর হোসেন উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের আবু হোসেনের ছেলে।
এর আগে রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের মাস্টার বাড়ির এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ফারদিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তানভীর ওই এলাকায় মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে অনেকদিন থেকে জড়িত। তার এসব অপকর্মের প্রতিবাদ করায় অভিযুক্ত তানভীর ফারদিনের ওপর ক্ষিপ্ত হয়। ঘটনার দিন বিকেলে ফারদিন খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এ সময় ফারদিন চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.